
বি.এম. হানিফ (প্রতিবেদক): ইটপাথরের যান্ত্রিক শহরের মাঝে সবুজের সমারোহ গড়ে তুলে নজর কেড়েছেন মাদারীপুরের কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা গ্রামের রোকশনা কামাল হাওলাদার। তাঁর এই নান্দনিক ছাদবাগান পরিদর্শনের জন্য শুক্রবার (৬ নভেম্বর) সকালে আমন্ত্রণ জানিয়েছিলেন শিক্ষক ও সাংবাদিকরা।
সারি সারি ফল ও ফুলের গাছে ঘেরা এই চমৎকার বাগানটি পরিদর্শনের সময় উপস্থিত অতিথিদের দারুণভাবে বিমোহিত করে। যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে এমন মনোরম ও সবুজ পরিবেশ যেন এক টুকরো প্রশান্তির পরশ। বাগানটির পেছনে গৃহকর্তা কামাল হাওলাদারের অসাধারণ যত্ন ও বাগানপ্রীতি উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।
শিক্ষক ও সাংবাদিকদের পক্ষ থেকে কামাল হাওলাদারের এই সুন্দর উদ্যোগ এবং আন্তরিক আতিথেয়তার জন্য তাঁকে ধন্যবাদ ও শুভকামনা জানানো হয়। পরিদর্শকদের মতে, তাঁর এই সবুজ প্রচেষ্টা নগরবাসীর মনে ছাদবাগান তৈরিতে দারুণ অনুপ্রেরণা জোগাবে।
এআইএল/সকালবেলা