
মিজানুর রহমান (কটিয়াদী, কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজকে সভাপতি এবং কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহ উদ্দিন ভূঞা সবুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য শীর্ষ পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহসভাপতি চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবিএম মাহবুবুল হক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান সিকদার ও হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান।
এআইএল/সকালবেলা