
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির সবচেয়ে বড় বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এই হামলায় বিমানবন্দরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
বুধবার (৪ নভেম্বর) সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলে ‘সম্ভাব্য বিপদের’ বিষয়ে এক জরুরি সতর্কবার্তা জারির পরপরই হুতিদের পক্ষ থেকে এই হামলার আনুষ্ঠানিক দাবি করা হয়।
ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি দীর্ঘ দিন ধরে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তবে রিয়াদের মূল বিমানবন্দরে এমন বড় ধরনের হামলার দাবি ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে টানটান উত্তেজনা তৈরি হয়েছে।
এআইএল/সকালবেলা