
অনলাইন ডেস্ক: তৈরি পোশাক খাতের শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গাজীপুরে ১০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, শিল্পাঞ্চল গাজীপুরে বিপুলসংখ্যক পোশাকশ্রমিক কর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন। শ্রমিকদের সার্বিক কল্যাণ ও দ্রুত চিকিৎসার সুযোগ নিশ্চিত করতেই এই আধুনিক অবকাঠামোগত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এআইএল/সকালবেলা