ফের পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ণ
ফের পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এই হামলা চালানো হয়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় চারজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।

দলটি আরও জানিয়েছে, হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা অলৌকিকভাবে নিরাপদে রয়েছেন।

এই হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কারা জড়িত ছিল এবং কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন