নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এ কে এম আজিজুল হক খান।

নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। নোটিশ প্রেরণকারী নিজেও এতে চরমভাবে মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে নোটিশ দাতা আইনজীবী নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, কেন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না—এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন