ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সাংগঠনিক সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।
শীঘ্রই পুনর্গঠিত প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
এআইএল/সকালবেলা