ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেসসচিব শফিকুল আলম।
নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ ও নিজস্ব সুবিধা অনুযায়ী তাদের অফিস সূচি নির্ধারণ করতে পারবে। উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী এ বছর রমজান মাস আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ