চীন-পাকিস্তানের যৌথ সীমান্ত কমিশন গঠন: কেন ক্ষুব্ধ ভারত

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ণ
চীন-পাকিস্তানের যৌথ সীমান্ত কমিশন গঠন: কেন ক্ষুব্ধ ভারত

অনলাইন ডেস্কঃ হিমালয়ের বিতর্কিত সীমান্তে সীমান্ত ব্যবস্থাপনা, যৌথ জরিপ ও বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে ‘পাকিস্তান-চীন বাউন্ডারি জয়েন্ট কমিশন’ আনুষ্ঠানিকভাবে কার্যকর করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ ও বেইজিং। তবে এই উদ্যোগ সরাসরি প্রত্যাখ্যান করে এটিকে ‘আইনগত ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারত কখনোই ১৯৬৩ সালের চীন-পাকিস্তান সীমান্ত চুক্তিকে স্বীকৃতি দেয়নি। ফলে ভারতীয় ভূখণ্ড বলে দাবি করা অঞ্চলের ওপর কোনো তৃতীয় দেশের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা বা চুক্তি করার আইনগত অধিকার ইসলামাবাদের নেই।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের এই আপত্তির পেছনে মূল কারণ কেবল সীমান্ত চিহ্নিতকরণ নয়, বরং গভীর ভূরাজনৈতিক ও কৌশলগত হিসাব-নিকাশ জড়িত।

মন্তব্য করুন