ম্যাক্রোঁকে হাতে চুমু খেতে দিলেন না তুর্কি ফার্স্ট লেডি

প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ
ম্যাক্রোঁকে হাতে চুমু খেতে দিলেন না তুর্কি ফার্স্ট লেডি

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো (NATO) শীর্ষ সম্মেলনের একটি বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অভ্যর্থনা অনুষ্ঠানের লালগালিচায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের শুভেচ্ছা বিনিময়ের একটি ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। 

বুধবার (৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই ভিডিওটি প্রকাশ করে।

ভিডিওতে দেখা যায়, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিতে বিশ্বনেতারা যখন অনুষ্ঠানস্থলে পৌঁছান, তখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌজন্যতাবশত তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের হাতে চুম্বন করতে উদ্যত হন। কিন্তু ঐতিহ্যগত ও ধর্মীয় রীতির কারণে তুর্কি ফার্স্ট লেডি তাৎক্ষণিকভাবে মৃদু হেসে নিজের হাতটি টেনে সরিয়ে নেন।

অবশ্য আকস্মিক এই মুহূর্তের পরপরই অত্যন্ত সাবলীল ও স্বাভাবিকভাবে দুজনে পুনরায় কুশল বিনিময় সম্পন্ন করেন। এই সময় ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁও ইমানুয়েল ম্যাক্রোঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন।

ইউক্রেন যুদ্ধ, ইউরোপের নিরাপত্তা রক্ষা এবং সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিসহ নানা বৈশ্বিক ও গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনার উদ্দেশ্যে ন্যাটো নেতারা আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে সমবেত হলে এই অনাকাঙ্ক্ষিত অথচ চিত্তাকর্ষক ঘটনাটি ঘটে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন