ইরান যুদ্ধের পর নিজের ক্ষমতার কোনো সীমা নেই: ট্রাম্প

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ
ইরান যুদ্ধের পর নিজের ক্ষমতার কোনো সীমা নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ও পরবর্তী সমঝোতা চুক্তির পর বৈশ্বিক এবং অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতির ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি অনুভব করতে পারছি যে আমার ক্ষমতার কোনো সীমা নেই। সামরিকভাবে আমরা তাদের সম্পূর্ণ পরাজিত করেছি।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তার নির্দেশে কার্যকর করা নৌ-অবরোধ ইরানের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া টানা ৪০ দিনের সংঘাত এবং পরবর্তীতে দীর্ঘ যুদ্ধবিরতির পর গত ১৭ জুন প্যারিসে জি-৭ সম্মেলনের সাইডলাইনে ‘ইসলামাবাদ সমঝোতা’ চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, এই চুক্তিটি মূলত ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’। তিনি জানান, এই চুক্তিতে তার পাশে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

চুক্তিস্বাক্ষরের পর তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চুক্তিটি স্বাক্ষর করেন। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এক বিবৃতিতে জানিয়েছেন, নীতিগতভাবে তিনি এই চুক্তির পক্ষে ছিলেন না। ট্রাম্পের মরিয়া প্রচেষ্টা এবং কৌশলগত প্রভাবের কারণেই ইরান শেষ পর্যন্ত সমঝোতায় আসতে বাধ্য হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্রাম্পের এই মন্তব্য মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিসহ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তার ক্ষমতার প্রয়োগ ও সীমাবদ্ধতা নিয়ে নানামুখী বিশ্লেষণ চলছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন