ট্রাম্প মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন: ইসরাইলি প্রেসিডেন্ট

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
ট্রাম্প মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন: ইসরাইলি প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। একইসঙ্গে ইসরাইলের প্রতি ট্রাম্পের সমর্থন ও নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হারজগ বলেন, ইরানের ‘অশুভ সাম্রাজ্য’ মোকাবিলায় ট্রাম্পের নেতৃত্ব এবং ইসরাইলের নিরাপত্তার প্রতি তার দৃঢ় অঙ্গীকারের জন্য ইসরাইলি জনগণ কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, হোয়াইট হাউসে ট্রাম্পের যাত্রা ‘আমেরিকান স্বপ্নের বিস্তৃত রূপ’।

হারজগ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইসরাইলি জিম্মিদের মুক্ত করতে তার নিরলস প্রচেষ্টাকে তারা কখনো ভুলবে না। তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্প মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক আরও শক্তিশালী হবে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন