বাংলাদেশ ও ভারতের আন্দোলনের তুলনা টেনে বিতর্কে তসলিমা, জবাব দিলেন দীপকে

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ণ
বাংলাদেশ ও ভারতের আন্দোলনের তুলনা টেনে বিতর্কে তসলিমা, জবাব দিলেন দীপকে
নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে।

ভারতে চলমান সর্বভারতীয় ছাত্র আন্দোলনের সাথে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র অভ্যুত্থানের তুলনা টেনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তাঁর এ মন্তব্যের সরাসরি বিরোধিতা করে কড়া জবাব দিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে।

আজ সোমবার (৩ আগস্ট) ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অভিজিত দীপকে বলেন, “ভারতের দিল্লির যন্তর মন্তরে চলমান আমাদের অহিংস আন্দোলনকে হেয় ও বদনাম করার উদ্দেশ্যেই অনেকে জোর করে বাংলাদেশ কিংবা নেপালের আন্দোলনের সঙ্গে তুলনা করছেন। কিন্তু আমাদের আন্দোলন ও উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা।”

এর আগে গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তসলিমা নাসরিন মন্তব্য করেন যে, ভারতের সিজেপির আন্দোলন নিয়ে তাঁর গভীর পর্যবেক্ষণ না থাকলেও প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তাঁর কাছে এটি ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের মতো মনে হয়েছে।

তসলিমা আরও দাবি করেন, “বাংলাদেশের ছাত্র আন্দোলন সাধারণ মানুষকে ধোঁকা দিয়েছিল। প্রথমে কোটা সংস্কারের কথা বলা হলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মেনে নেওয়ার পরও শেষ পর্যন্ত সরকারের পতন ঘটানো হয় এবং পরে দেখা যায় এর পেছনে নির্দিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী জড়িত ছিল।”

তসলিমার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সিজেপি প্রধান অভিজিত দীপকে জানান, ভারতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন শুরু করার পর দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীরা তাতে সংহতি জানায়। আন্দোলনের তীব্রতায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতোমধ্যে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত গণজাগরণের পর এখন সিজেপির সাংগঠনিক দায়িত্ব ও পরিসর আরও বৃদ্ধি করা হবে। ভারতের শিক্ষার্থীদের এই শিক্ষাবিষয়ক আন্দোলনকে কোনো রাজনৈতিক বা বিদেশি প্রেক্ষাপটের সাথে গুলিয়ে ফেলা সম্পূর্ণ অনুচিত।

মন্তব্য করুন