সৌদির প্রধান তেল পাইপলাইনে ইরানের হামলা

সৌদির প্রধান তেল পাইপলাইনে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আব্বনায়ে হরমুজ (Strait of Hormuz) দিয়ে অতিক্রান্ত সৌদি আরবের একটি প্রধান তেল পাইপলাইনে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। এই পাইপলাইনটি দিয়ে দৈনিক প্রায় ৭০ লাখ (৭ মিলিয়ন) ব্যারেল তেল সরবরাহ করা হতো। 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে বুধবার (৮ এপ্রিল) এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেলের খনি অঞ্চল থেকে লোহিত সাগরের ইয়ানবু (Yanbu) বন্দর পর্যন্ত বিস্তৃত। হরমুজ প্রণালী কোনো কারণে বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতেই মূলত এই পাইপলাইনটি তৈরি করা হয়েছিল।

রয়টার্স দাবি করেছে, ইরানের এই হামলায় পাইপলাইনটির ব্যাপক ক্ষতি হয়েছে। পাইপলাইন ছাড়াও সৌদি আরবের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পাইপলাইনে তেলের প্রবাহ ব্যাহত হলে বিশ্বের চলমান জ্বালানি সংকট আরও ঘনীভূত হতে পারে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে।

সৌদি আরামকোর তথ্যমতে, অভ্যন্তরীণ ব্যবহারের জন্য দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল তেল ব্যবহৃত হয় এবং বাকি ৫০ লাখ ব্যারেল রপ্তানির জন্য রাখা হয়। গত ২৩ মার্চ থেকে শুরু হওয়া সপ্তাহে ইয়ানবু বন্দর থেকে দৈনিক ৪৬ লাখ ব্যারেল তেল লোডিং করার পূর্ণ সক্ষমতা থাকলেও, ১৯ মার্চের হামলার পর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে।

এদিকে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করেছে, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে মার্কিন কোম্পানিগুলোর তেল স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল।

সূত্র: এক্সপ্রেস নিউজ, রয়টার্স।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন