ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ শুরু
আন্তর্জাতিক ডেস্ক: কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্ব মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে বিশাল লংমার্চ শুরু করেছে তাঁর রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে কয়েক হাজার কর্মী-সমর্থক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
জানা গেছে, রোববার (৪ অক্টোবর) ৫ অর্ধেকেরও বেশি সংক্ষক সমর্থকের অংশগ্রহণে এই প্রতিবাদী যাত্রা শুরু হয়। দলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী লংমার্চটি গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সরকার ও পিটিআই নেতৃত্বের মধ্যকার আলোচনার পথ খোলা রাখতে কর্মসূচিটি স্থগিত করে ৪ অক্টোবর পুনর্নির্ধারণ করা হয়।
তবে সম্প্রতি দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত দুই ধাপের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হয়। আলোচনা ভেস্তে যাওয়ার পরপরই দলীয় সিদ্ধান্ত মেনে রাজপথে নামার চূড়ান্ত ঘোষণা দেয় পিটিআই নেতৃত্ব। দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা ইমরান খানকে মুক্তি দিতে বাধ্য করতেই এই দীর্ঘ পদযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান দলটির শীর্ষ নেতারা।
উল্লেখ্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন সাবেক ক্রিকেট তারকা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও পরবর্তীতে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে হওয়া অধিকাংশ সাজাই স্থগিত অথবা বাতিল ঘোষণা করা হয়েছে।
এআইএল/সকালবেলা