সৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে হুতিদের মিসাইল হামলা

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
সৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে হুতিদের মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুসাইত শহরের গুরুত্বপূর্ণ একটি বিমানঘাঁটিতে বড় ধরনের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, কিং খালিদ সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে তাদের এই বিধ্বংসী অভিযান চালানো হয়।

বিবৃতিতে হুতি মুখপাত্র দাবি করেন, তাদের হামলায় ঘাঁটিটির বিমানের হ্যাঙ্গার, স্পর্শকাতর রাডার ব্যবস্থা, রানওয়ে এবং গোলাবারুদের ডিপোসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় সামরিক ঘাটিতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলেও দাবি করা হয়।

হুতি জোট জানায়, ইয়েমেনের অভ্যন্তরে সৌদি জোটের ক্রমাগত বিমান হামলার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের তথ্যমতে, বিগত পাঁচ দিনে সৌদি এফ-১৫ এবং টাইফুন যুদ্ধবিমানগুলো ইয়েমেনের বিভিন্ন এলাকায় ৩০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।

তবে বিমানঘাঁটিতে আঘাত ও সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন