ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪৩ জন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। যুদ্ধবিরতির পরবর্তী সময়েই অন্তত ১ হাজার ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ হাজার ৩০৯ জন। দীর্ঘস্থায়ী এই যুদ্ধে সব মিলিয়ে ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনির সংখ্যা এখন ১ লাখ ৭৩ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত গাজার স্বাস্থ্য ব্যবস্থা ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন সংস্থা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও, বাস্তব পরিস্থিতিতে হামলা অব্যাহত থাকায় গাজার জনপদগুলোতে লাশের সারি দীর্ঘই হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার এই বিপর্যয়কর পরিস্থিতির কথা তুলে ধরা হলেও, চলমান হামলায় মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে।
|