ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী টেলিফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলে এ আমন্ত্রণ জানান।
ফোনালাপে শাহবাজ শরিফ পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সফলভাবে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন।
দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও অগ্রগতির জন্য সার্বভৌম সমতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার আগ্রহ জানান।
উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনায় দুই নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন।
শাহবাজ শরিফ সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালে জবাবে তারেক রহমানও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ভবিষ্যতে দুই দেশের জনগণের কল্যাণে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় নেতা একমত হন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ