হুমকির মুখে বাসভবন থেকে সরিয়ে নেওয়া হলো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে

হুমকির মুখে বাসভবন থেকে সরিয়ে নেওয়া হলো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে

নিরাপত্তা হুমকির কারণে মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে তাঁর সরকারি বাসভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাজধানী ক্যানবেরায় অবস্থিত তাঁর সরকারি বাসভবন ‘দ্য লজ’ থেকে আলবানিজকে সরিয়ে নেওয়া হয়।

জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, হুমকির পরিপ্রেক্ষিতে আলবানিজকে কয়েক ঘণ্টার জন্য একটি পৃথক স্থানে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ তারা ‘একটি অভিযোগকৃত নিরাপত্তাজনীত ঘটনার’ প্রতিক্রিয়া জানিয়েছে।

পুলিশ আরও জানায়, ‘সুরক্ষিত স্থাপনায় ব্যাপক তল্লাশি চালানো হয়েছে এবং সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’ পাশাপাশি যোগ করা হয়, ‘সম্প্রদায় বা জননিরাপত্তার প্রতি বর্তমানে কোনো হুমকি নেই।’ প্রধানমন্ত্রীর কার্যালয় এবিসিকে জানিয়েছে, তারা পুলিশের ওপর আস্থা রাখে এবং তাদের কাজের জন্য ধন্যবাদ জানায়। 

সূত্র: এবিসি নিউজ

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন