ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন—এই ছয়টি গ্রহ একসঙ্গে সারিবদ্ধ অবস্থায় দেখা দেবে, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহের বিন্যাস বলা হয়। আনাদোলু ও জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যাস্তের পরপরই পশ্চিম আকাশে এই গ্রহসমাবেশ শুরু হবে। এর মধ্যে শুক্র, বৃহস্পতি ও শনি গ্রহকে খালি চোখেই দেখা যাবে। বুধ গ্রহ পশ্চিম দিগন্তের খুব কাছাকাছি নিচু অবস্থানে থাকবে, যা পরিষ্কার আকাশ ছাড়া দেখা কঠিন হতে পারে। অন্যদিকে, ইউরেনাস ও নেপচুন দেখার জন্য দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে। সূর্যাস্তের পর প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত এই বিরল দৃশ্য স্থায়ী হবে।
জ্যোতির্বিদরা উল্লেখ করেছেন, যদিও পৃথিবী থেকে এদের এক লাইনে দেখা যাবে, বাস্তবে গ্রহগুলো একে অপরের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করে। ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাতটি গ্রহের এমন একটি বিন্যাস দেখা গিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, ২০৪০ সালের আগে এমন দৃশ্য আর দেখার সম্ভাবনা নেই। এবারের প্রদর্শনীটি উত্তর গোলার্ধ থেকে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ