ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদ-এ নামাজ আদায়ে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শেখ একরিমা সাবরি আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, রমজানের মাঝামাঝি সময়ে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপের পরিকল্পনায় তিনি দুঃখিত। জানুয়ারির প্রথম সপ্তাহে অধিকৃত পূর্ব জেরুজালেমে অবশালোম পেলেদকে পুলিশ কমান্ডার হিসেবে নিয়োগের পর পরিস্থিতি স্পষ্ট হয় বলে মন্তব্য করেন তিনি।
এই পদক্ষেপকে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির-এর পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ লিখেছে, উত্তেজনা উসকে দেওয়ার চেষ্টা চলছে।
সাবরি জানান, ইতিমধ্যে কয়েক ডজন যুবককে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। অধিকৃত পশ্চিম তীর থেকে আগত মুসল্লিদের ক্ষেত্রেও বিধিনিষেধ শিথিল না করার ঘোষণা দেওয়া হয়েছে। ফলে গত বছরের তুলনায় মুসল্লির সংখ্যা কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, এ পদক্ষেপ স্বাধীনতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুশীলনে ব্যাঘাত ঘটাবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ