এআই ভিডিওতে মনিটাইজেশন কড়াকড়ি করল ইউটিউব
অনলাইন ডেস্ক: ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অডিও, ছবি ও ভিডিওর অস্বাভাবিক বৃদ্ধির মুখে কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন ও কঠোর নীতিমালা ঘোষণা করা হয়েছে। ইউটিউবের নতুন এই ঘোষণার ফলে নির্দিষ্ট কিছু এআই-নির্ভর ভিডিও থেকে ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP)’-এর আওতায় আয় করার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মে প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া নিম্নমানের, টেমপ্লেটভিত্তিক পুনরাবৃত্তিমূলক ও অসত্য বা বিভ্রান্তিকর ভিডিওর বিস্তার রোধ করতেই মূলত এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ইউটিউবের হালনাগাদ নীতিমালা অনুযায়ী, মূলত তিন ধরনের এআই ভিডিওকে ‘ইন-অথেনটিক’ বা অপ্রামাণ্য কনটেন্ট হিসেবে চিহ্নিত করে মনিটাইজেশন সুবিধার বাইরে রাখা হবে:
১. একই ধাঁচের বা একই ছাঁচে বারবার তৈরি করা এআই-নির্ভর ও মানহীন ভিডিও।
২. দর্শকদের আবেগকে কৌশলগতভাবে বিভ্রান্ত, প্রভাবিত বা অনাকাঙ্ক্ষিতভাবে চমকে দেওয়ার উদ্দেশ্যে বানানো শর্টস বা ভিডিও।
৩.
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্বয়ংক্রিয় এআই টুলের মাধ্যমে অতি অল্প পরিশ্রমে গণহারে মানহীন ভিডিও তৈরি ও প্রকাশের প্রবণতা বিপজ্জনকভাবে বেড়ে গেছে। এর ফলে দর্শকরা যেমন বিরক্ত হচ্ছেন, তেমনি বিজ্ঞাপনদাতারাও ইউটিউবের সার্বিক পরিবেশ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
তবে স্বস্তির বিষয় হলো, ইউটিউব কিন্তু এআই দিয়ে তৈরি সব ভিডিওকে ঢালাওভাবে নিষিদ্ধ করছে না।
ইউটিউবের এই নীতির পর এআই ব্যবহারকারী ভিডিও নির্মাতাদের এখন থেকে কনটেন্টের মান, সত্যতা ও মৌলিকতার ওপর বাড়তি গুরুত্ব দিতে হবে।
|