ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ণ
ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক: রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার তাদের যাত্রীদের জন্য ঢাকায় নতুন একটি প্রিমিয়াম সার্ভিস চালু করেছে, যার নাম ‘প্রিমিয়ার প্লাস’। মূলত যারা আরও আরামদায়ক ও উন্নতমানের যাতায়াত সেবা প্রত্যাশা করেন, তাদের কথা মাথায় রেখেই উবার এই উদ্যোগ নিয়েছে।

‘প্রিমিয়ার প্লাস’ সেবায় যাত্রীরা বেশ কিছু বাড়তি সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে

নতুন মডেলের সেডান গাড়ি: আরামদায়ক ভ্রমণের জন্য অপেক্ষাকৃত নতুন ও উন্নতমানের গাড়ি। অভিজ্ঞ চালক: ভালো রেটিং পাওয়া দক্ষ চালকদের মাধ্যমে সেবা প্রদান। উন্নতমানের অভিজ্ঞতা: নিয়মিত রাইডের চেয়ে অধিকতর নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত।

উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, “যাত্রীদের অভিজ্ঞতা আরও ভালো করতে আমরা নিয়মিত নতুন সেবা চালু করছি। প্রিমিয়ার প্লাস এমন যাত্রীদের জন্য যারা আরও উন্নত গাড়ি ও মানসম্মত সেবা চান। এই সেবার মাধ্যমে উবারের পরিচিত সুবিধা ও নির্ভরযোগ্যতা বজায় রেখেই যাত্রীদের বাড়তি স্বাচ্ছন্দ্য দেওয়া হবে।”

উবার অ্যাপ ব্যবহারকারীরা খুব সহজেই এই সেবাটি নিতে পারবেন। অ্যাপ চালু করে গন্তব্য নির্ধারণ করার পর রাইড অপশনগুলো থেকে ‘প্রিমিয়ার প্লাস’ নির্বাচন করতে হবে। এরপর ভাড়া দেখে বুকিং নিশ্চিত করলেই কাঙ্ক্ষিত গাড়িটি যাত্রীর কাছে পৌঁছে যাবে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন