সাইবার সুরক্ষায় তরুণদের টিম আরডিসিএস সাইবার অফিশিয়াল
নিজস্ব প্রতিবেদক, সকালবেলা: ডিজিটাল বাংলাদেশের ক্রমবর্ধমান অনলাইন কার্যক্রমের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন জটিলতা ও অপরাধের গ্রাফও ঊর্ধ্বমুখী। এমন বাস্তবতায় অনলাইন হয়রানি রোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের তাৎক্ষণিক আইনি ও প্রযুক্তিগত সহায়তায় কাজ করার দাবি নিয়ে সফলভাবে এগিয়ে এসেছে তরুণদের একটি সাইবার টিম ‘RDCS CYBER OFFICIAL’।
সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুল্লাহ, মোঃ আশিক ইসলাম, মোঃ মিজানুর জনি এবং মোঃ রবিন ইসলাম। এছাড়াও প্রযুক্তির এই চ্যালেঞ্জিং ফিল্ডে নারীদের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনটির নারী শাখার অগ্রভাগে থেকে নেতৃত্ব দিচ্ছেন মোঃ আয়াত রহমান।
টিম সূত্রে জানা গেছে, বর্তমানে সংগঠনটির সঙ্গে দেশজুড়ে প্রায় ১৫০ জন অত্যন্ত দক্ষ ও সক্রিয় সদস্য কাজ করছেন। পাশাপাশি আরিয়ান ও আলভিসহ ১৫ জন প্রশাসনিক সদস্য (অ্যাডমিন) তাদের দৈনন্দিন বিভিন্ন টেকনিক্যাল ও সচেতনতামূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করছেন। মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে সম্প্রতি সাইবার বিষয়ে বিশেষ অভিজ্ঞতা ও উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত আরও বেশ কয়েকজন নতুন টিম লিডার সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছেন।
নতুন যুক্ত হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন— দীপ চৌধুরী, মোঃ মেহেদি হাসান, মোঃ সাকিল, আব্দুর রহমান, মোঃ আলামিন, মোঃ আরিয়ান হাসান, মোঃ নাইম চৌধুরী, মোঃ আদি রহমান, মোঃ আব্দুল্লাহ ইভান এবং মোঃ মামুনুর রশিদ।
সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিগত ২০২৫ সালে মাত্র দুই মাসের সংক্ষিপ্ত ব্যবধানে তারা প্রায় ৯০টি অনলাইন হয়রানি, হ্যাকিং, ব্ল্যাকমেইল ও সাইবার সংশ্লিষ্ট জটিল অভিযোগের সফল সমাধানে ভুক্তভোগীদের কারিগরি সহায়তা দিয়েছে।
জনকল্যাণমূলক এই কাজের স্বীকৃতিস্বরূপ টিমের সদস্যরা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ ও মর্যাদাপূর্ণ সনদ অর্জন করেছেন। বর্তমানে এই টিমের মেম্বারদের মধ্যে গুগল সার্টিফিকেট (Google Certificate), বাংলাদেশ সাইবার ফাউন্ডেশন সার্টিফিকেট (Bangladesh Cyber Foundation Certificate) এবং সরকারি প্রতিষ্ঠান এনএসডিএ (NSDA)-এর বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ সনদ ও পেশাদার লাইসেন্সধারী দক্ষ সাইবার বিশেষজ্ঞরা রয়েছেন।
‘RDCS CYBER OFFICIAL’-এর কেন্দ্রীয় নেতারা জানান, বাংলাদেশের সাইবার সক্ষমতাকে আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত মর্যাদার সাথে তুলে ধরা এবং সাধারণ নেটিজেনদের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ, সচেতন ও ইতিবাচক ভার্চুয়াল পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, আইডি হ্যাক বা লক সংক্রান্ত জটিলতা, সাইবার নিরাপত্তা সচেতনতা এবং যেকোনো অনলাইন সমস্যার বিষয়ে সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি গাইডলাইন ও কারিগরি সহায়তা দিতে তারা দিনরাত কাজ করে যাচ্ছেন।
জরুরি যোগাযোগের ঠিকানা: ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের হয়রানি বা সাইবার সমস্যার মুখোমুখি হলে ভুক্তভোগীরা সরাসরি তাদের অফিশিয়াল ফেসবুক পেজ: RDCS OFFICIAL অথবা মোবাইল নম্বর: 01873928731-এ যোগাযোগ করে ২৪ ঘণ্টা তাৎক্ষণিক সহায়তা পেতে পারেন।
আই.ডি/সকালবেলা
|