হজের সময় যেসব বিষয় লক্ষ্য রাখবেন

প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
হজের সময় যেসব বিষয় লক্ষ্য রাখবেন

সমকাল ডেস্ক: হজের মূল আনুষ্ঠানিকতার ৫ দিন মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করতে হয়। এই সময়ে হজযাত্রীদের অনেক পরিশ্রম ও ভিড়ের মধ্য দিয়ে চলতে হয়। সুস্থভাবে হজ সম্পন্ন করতে হজযাত্রীদের জন্য কিছু প্রয়োজনীয় পরামর্শ নিচে দেওয়া হলো:

  • হাতব্যাগ: ছোট একটি ব্যাগে এক সেট অতিরিক্ত ইহরামের কাপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিস সাথে রাখুন।

  • রোদ্র থেকে সুরক্ষা: দিনের বেলায় বাইরে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন। মক্কায় ছাতা ও পাটি কিনতে পাওয়া যায়।

  • মুজদালিফায় অবস্থান: রাতে থাকার জন্য প্লাস্টিকের পাটি ও কিছু শুকনো খাবার সাথে রাখা ভালো।

পথ চিনে রাখা ও মানচিত্রের ব্যবহার:

  • মিনার ভৌগোলিক ধারণা: মিনার জামারা (পাথর নিক্ষেপের স্থান), মসজিদে খায়েফ এবং প্রধান তিনটি সেতু (বাদশাহ খালেদ, আবদুল্লাহ ও ফয়সাল ব্রিজ) চিনে রাখুন।

  • রাস্তার নম্বর: মিনায় চলাচলের জন্য বড় রাস্তাগুলোর নাম ও নম্বর (যেমন: ৫০, ৫৬, ৬২ বা ৬৮ নম্বর রোড) মনে রাখা জরুরি।

  • ডিজিটাল সহায়তা: গুগল ম্যাপস বা নির্দিষ্ট 'হজ ও পিলগ্রিম অ্যাপ'-এর সাহায্য নিতে পারেন। মক্কা-মদিনার ডিজিটাল মানচিত্র ফোনে সেভ করে রাখা বুদ্ধিমানের কাজ।

নিরাপত্তা ও হারানো এড়াতে করণীয়:

  • তাঁবু নম্বর: মিনায় নিজের তাঁবু ও মোয়াল্লেম নম্বর সবসময় সাথে রাখুন। মোয়াল্লেম অফিস থেকে দেওয়া কার্ডটি বাইরে বের হওয়ার সময় সাথে রাখা বাধ্যতামূলক।

  • পরিচিতি: নিজ তাঁবুটি ভালোমতো চিনে নিন বা কোনো চিহ্ন দিয়ে চিহ্নিত করে রাখুন।

  • টানেল পথ: ভিড় এড়াতে অনেক সময় সুড়ঙ্গ বা টানেল পথ দিয়ে মসজিদে হারামে যাওয়া সহজ হয়, তবে পথটি অভিজ্ঞ কারও কাছ থেকে জেনে নিন।

সতর্কতা:

  • খাবার সংগ্রহ: আরাফাতের ময়দানে অনেক প্রতিষ্ঠান বিনামূল্যে খাবার দেয়। এসব খাবার নিতে গিয়ে কোনোভাবেই ধাক্কাধাক্কিতে জড়াবেন না।

  • চুল কাটা: মিনায় চুল কাটার জন্য পেশাদার কর্মীর সহায়তা নিন। নিজেরা কাটতে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি নেবেন না।

হজের এই দিনগুলোতে প্রচুর হাঁটাচলা করতে হয় (যেমন: মক্কা থেকে মিনা প্রায় ৮ কিমি, আরাফাত থেকে মুজদালিফা প্রায় ৯ কিমি)। তাই শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তত থাকা এবং অন্যের সহায়তা নেওয়ার মানসিকতা রাখা প্রয়োজন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন