ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রমজান মাসে ইবাদত ও আত্মশুদ্ধির জন্য পর্যাপ্ত সময় বের করা জরুরি। তবে ইফতার ও সাহরির ব্যস্ততায় রান্নাঘরের কাজ বেড়ে যাওয়ায় অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। কিছু পূর্বপ্রস্তুতি নিলে রমজানের দিনগুলো অনেক সহজ ও স্বস্তিদায়ক হতে পারে। নিচে প্রস্তুতিমূলক কিছু টিপস তুলে ধরা হলো:
প্রয়োজনীয় বাজার ও তালিকা তৈরি রমজানে বাজারের ভিড় ও বাড়তি দাম এড়াতে চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও মুড়ির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো আগেই কিনে রাখুন। ইফতার ও সাহরির সম্ভাব্য মেন্যু অনুযায়ী একটি তালিকা তৈরি করলে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ কমবে।
ঘর ও আসবাবপত্র পরিষ্কার রোজার সময় শারীরিক ক্লান্তির কারণে ভারী কাজ করা কঠিন হয়ে পড়ে। তাই পর্দা, কুশন কভার ও কার্পেট এখনই ধুয়ে ফেলুন। এছাড়া ঘরের আসবাব ও জানালা-দরজা আগেভাগেই ধুলোমুক্ত করে নিলে রোজার দিনগুলোতে ঘর থাকবে পরিচ্ছন্ন।
রান্নাঘর ও ইলেকট্রনিক পণ্য গুছিয়ে রাখা দীর্ঘদিন ব্যবহারে রান্নাঘর ও ফ্রিজ তেলচিটচিটে হয়ে যায়। রমজানের আগেই ফ্রিজ, ওভেন ও চুলা ডিপ ক্লিন করে নিন। ব্লেন্ডার, জুসার বা ওভেনে কোনো ত্রুটি থাকলে এখনই সারিয়ে ফেলুন, যাতে ইফতার তৈরির সময় কোনো সমস্যায় পড়তে না হয়।
রান্নার কাজ সহজ করা প্রতিদিনের ঝামেলা কমাতে পেঁয়াজ-আদা-রসুন বাটা এবং প্রয়োজনীয় মসলা তৈরি করে ফ্রিজে রাখতে পারেন। এছাড়া সমুচা, রোল, কাবাব বা চপ বানিয়ে ফ্রোজেন করে রাখলে ইফতারের আগে শুধু ভেজে নিলেই চলবে। প্রতিদিনের সময় বাঁচাতে ছোলাও বেশি করে সেদ্ধ করে জিপলক ব্যাগে সংরক্ষণ করা যায়।
স্বাস্থ্য ও ওষুধের প্রস্তুতি যাঁদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী রোগ আছে, তাঁরা রমজানের আগেই চিকিৎসকের পরামর্শ নিন। রোজার সময় ওষুধের সময়সূচি কেমন হবে তা জেনে নিন এবং প্রয়োজনীয় ভিটামিন বা ওষুধ আগেভাগেই সংগ্রহ করে রাখুন।
নতুন রুটিন ঠিক করা রমজানে সাহরি ও ইফতারের কারণে ঘুমের সময় বদলে যায়। তাই ইবাদত, অফিস ও বিশ্রামের সমন্বয় করে একটি খসড়া রুটিন তৈরি করুন। বিশেষ করে ছোট বাচ্চাদের পড়াশোনা ও খাবারের সময়গুলো আগেভাগেই সাজিয়ে নিন।
ঈদের কেনাকাটা সেরে ফেলা রোজা রেখে প্রচণ্ড গরমে বা ভিড়ের মধ্যে ঈদের শপিং করা বেশ কষ্টকর। তাই ঝামেলা এড়াতে ঈদের পোশাক ও প্রয়োজনীয় কেনাকাটা রমজান শুরুর আগেই সেরে ফেলা বুদ্ধিমানের কাজ হবে।
এই ছোট ছোট প্রস্তুতিগুলো আপনার রমজানকে করবে আরও বেশি ইবাদতমুখী ও প্রশান্তিময়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ