ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সৌদি আরবে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশটিতে প্রথম রোজা পালিত হচ্ছে। পবিত্র এই মাস উপলক্ষে মুসলিম উম্মাহ এবং সৌদি আরবের নেতৃবৃন্দকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল ফাওজান। শুভেচ্ছা বার্তায় গ্র্যান্ড মুফতির মূল বক্তব্যসমূহ:
নেতৃবৃন্দকে শুভেচ্ছা: এক বিবৃতিতে তিনি দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানকে রমজানের মোবারকবাদ জানান।
উম্মাহর জন্য দোয়া: তিনি দোয়া করেন যেন এই রমজান কল্যাণ, বরকত ও শক্তির মাস হিসেবে আবির্ভূত হয় এবং মুসলিম উম্মাহ নিরাপত্তা ও সমৃদ্ধির মধ্য দিয়ে এ মাসে অতিবাহিত করতে পারে।
ইবাদতে মনোনিবেশ: মুফতি ফাওজান মুসলমানদের এই পবিত্র মাসে নামাজ, যাকাত, দান-সদকা, মানুষের উপকার, কোরআন তিলাওয়াত এবং আল্লাহর জিকিরে বেশি সময় দেওয়ার আহ্বান জানান।
তাকওয়া অর্জন: গুনাহ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, রমজান হলো তাকওয়া ও নেকির মাস; তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহভীতি জাগ্রত রাখতে হবে।
সাফল্য কামনা: রোজা ও তারাবিসহ রাতের ইবাদতে যেন সব মুসলমান সফল হন এবং আল্লাহ যেন সবার নেক আমল কবুল করেন, সেই প্রার্থনাও করেন তিনি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ