৬ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় পর্ব

৬ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় পর্ব

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হয়েছে গত ৩ জানুয়ারি। এরপর নির্বাচনের কারণে খেলা বন্ধ ছিল। এ নিয়ে আলোচনা-সমালোচনা চললেও লিগ কমিটি নির্দিষ্ট সময় জানাতে পারেনি। ক্লাবগুলোর কাছেও দ্বিতীয় পর্ব শুরুর তারিখ স্পষ্ট ছিল না। অবশেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দ্বিতীয় পর্ব ও ফেডারেশন কাপের তারিখসহ অবশিষ্ট ফিকচার প্রকাশ করা হয়েছে।

৬ মার্চ থেকে লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে। দুই রাউন্ড শেষে জাতীয় দলের প্রস্তুতির জন্য আবার বিরতি থাকবে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মার্চ Singapore national football team-এর বিপক্ষে। সেই ম্যাচ সামনে রেখে স্প্যানিশ কোচ Javier Cabrera ১৫ মার্চ থেকে অনুশীলন শুরু করতে চান। এ কারণে ১৪ মার্চের পর আর কোনো লিগ ম্যাচ রাখা হয়নি।

প্রায় দুই মাস পর লিগ মাঠে ফিরছে। তবে মাত্র দুই ম্যাচের পর তৃতীয় ম্যাচ খেলতে ক্লাবগুলোকে ২৮ দিন অপেক্ষা করতে হবে। ১০ এপ্রিল পুনরায় লিগ শুরু হলে আর কোনো বিরতি থাকবে না। ২৩ মে লিগ শেষ হবে।

লিগের পাশাপাশি ৭ এপ্রিল থেকে ফেডারেশন কাপ শুরু হয়ে ১৯ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন